PROGGAA
শামিম আলিম

শামিম আলিম

"শামিম আলিম। জন্মগ্রহণ করেন ভারতের মধ্য প্রদেশে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। রাষ্ট্রবিজ্ঞান ও জনপ্রশাসন অধ্যয়নশাস্ত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মিসেস আলিম উচ্চতর গবেষণা করেছেন পার্সোনাল ম্যানেজমেন্টের ওপর। দীর্ঘ ৩৫ বছর তিনি হায়দ্রাবাদের প্রখ্যাত উসমানিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতার পাশাপাশি বিভাগীয় প্রধান এবং সিনেট সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি। তন্মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো : The Status Of Women In The Muslim World, Suicide Problems And Remedies, Prophet Muhammad And His Family ইত্যাদি। এ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর বিপুল পরিমাণ অ্যাকাডেমিক গবেষণা সন্দর্ভ প্রকাশিত হয়েছে। তিনি অসংখ্য সেমিনার ও কমপক্ষে ছয়টি রিসার্চ স্টাডিজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। কর্মী ব্যবস্থাপনায় বিশেষ ব্যুৎপত্তি ও কৃতিত্বের স্বীকৃতিস¦রূপ যুক্তরাষ্ট্র সরকার তাঁকে পূর্ণাঙ্গ বৃত্তি প্রদান করে। সেখানে তিনি ওয়াশিংটন ডিসির পুলিশ ফাউন্ডেশনের সঙ্গে বেশ কিছুদিন কাজ করেন। স্বামীর মৃত্যুর পর সন্তান-সন্ততিসহ তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মূলত তখন থেকেই তাঁর ছোটোগল্প লেখায় হাতেখড়ি। এরপর মানববিদ্যা সংশ্লিষ্ট প্রবন্ধ ও কলাম লিখতে শুরু করেন উর্দু ভাষাভাষীদের জন্য। প্রথম সারির পত্রিকা ও ম্যাগাজিনগুলোতে প্রকাশিত সেই রচনাসমূহ তিন খণ্ডে সংকলিত হয়েছে। এ কাজের জন্য গণমাধ্যম ও সমালোচকদের নিকট ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। ‘নবি ও নবিপরিবার’ তাঁর দীর্ঘ অধ্যবসায় ও অন্তর্নিহিত অভিজ্ঞানের অনন্য সফল উপস্থাপনা। "

১ টি বই

এই লেখকের বই

কেন আমাদের কাছ থেকে কিনবেন?

আপনার বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।

মানসম্পন্ন পণ্য

আমরা বেছে নেই শুধু সেরা মানের পণ্য।

সহজ ও নিরাপদ অর্ডার

ওয়েবসাইটে অর্ডার করা খুবই সহজ ও নিরাপদ।

দ্রুত ডেলিভারি

সময়মতো আপনার দরজায় পৌঁছে দেই।

নির্ভরযোগ্য সাপোর্ট

যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে।

আমরা যেভাবে আপনার কাছে পৌঁছে দেই

০১ অর্ডার করুন

সহজেই আপনার পছন্দের পণ্য অর্ডার করুন।

০২ আমরা প্রস্তুত করি

আপনার অর্ডারটি যত্ন নিয়ে প্রস্তুত করা হয়।

০৩ সতর্কতার সাথে প্যাক করি

নিরাপদ প্যাকেজিং করে আপনার জন্য রেডি করি।

০৪ আপনার কাছে পৌঁছে দেই

সময়মতো আপনার হাতে পৌঁছে দেই আমরা।