সহজেই আপনার পছন্দের পণ্য অর্ডার করুন।
রহস্য, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
কুরআন ও তাফসীর
আত্মোন্নয়ন ও মোটিভেশন
ক্যারিয়ার, স্কিল ও লিডারশিপ
ইসলামি আদর্শ ও মতবাদ
মুসলিম ব্যক্তিত্ব ও জীবনী
"উস্তাদ নোমান আলী। কুরআনের জ্ঞানে অসাধারণ গভীরতা এবং চমৎকার উপস্থাপনা- শৈলীর কারণে বাংলাদেশসহ সমগ্র বিশ্বের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব উস্তাদ নোমান আলী খান। কুরআনের নিখুঁত শব্দচয়ন, মনোমুগ্ধকর ভাষা, অর্থের যৌক্তিকতাÑএগুলোই তাঁর চিন্তা-ভাবনা ও আলোচনার বৈশিষ্ট্য। কুরআনের প্রতি মানুষকে আগ্রহী করে তোলার উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশে সভা-সেমিনার ও অনলাইনে বক্তৃতা করেন। জীবন, পরিবার ও ইসলামী মূল্যবোধের ওপর আলোকপাত করে থাকেন। সহজ ভাষায় কুরআনের প্রাঞ্জল উপস্থাপনা তাঁর বিশেষত্ব। তিনি প্রায় ২০টিরও অধিক তাফসির গ্রন্থ অধ্যয়ন করেছেন। নোমান আলী খানের জন্ম ১৯৭৮ সালে জার্মানির রাজধানী বার্লিন শহরে। বাবার চাকরির সুবাদে শৈশব কাটে পাকিস্তানে। কিছু সময় সৌদি আরবে কাটিয়ে পাড়ি জমান আমেরিকার নিউইয়র্কে। মাধ্যমিকে পড়ার সময়ে বিভিন্ন পরিবেশ ও সংস্কৃতির প্রভাবে, বিশেষ করে দর্শনের ক্লাস করার পর তিনি নাস্তিক হয়ে যান। এভাবে দুবছর চলার পর একদিন আমেরিকান মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর দুজন সদস্যের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং তাদের সাহচর্যে তিনি আবার ইসলামের পথে ফিরে আসেন। এরপর তিনি কুরআন ও আরবি ভাষার প্রতি আকৃষ্ট হন। আরবিতে তাঁর গভীর পড়াশোনা শুরু হয় ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে ড. আব্দুস সামি’র তত্বাবধানে। তাঁর অধীনে পড়াশোনায় তিনি আরবি ভাষা ও ব্যাকরণের ওপর গভীর জ্ঞান অর্জন করেন। তাঁর এই জ্ঞানার্জনে ড. ফাদেল আল সামরাই-এর লেখা কুরআনের ওপর বিভিন্ন বই ও বক্তৃতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বাইয়্যিনাহ ইন্সটিটিউট-এর প্রতিষ্ঠাতা এবং সিইও। তিনি ২০১২ সালে ‘www.bayyinah.tv’ নামে একটি ওয়েবসাইট চালু করেন। "
৩ টি বই
আপনার বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
আমরা বেছে নেই শুধু সেরা মানের পণ্য।
ওয়েবসাইটে অর্ডার করা খুবই সহজ ও নিরাপদ।
সময়মতো আপনার দরজায় পৌঁছে দেই।
যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে।
সহজেই আপনার পছন্দের পণ্য অর্ডার করুন।
আপনার অর্ডারটি যত্ন নিয়ে প্রস্তুত করা হয়।
নিরাপদ প্যাকেজিং করে আপনার জন্য রেডি করি।
সময়মতো আপনার হাতে পৌঁছে দেই আমরা।